পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, “মাননীয়, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
মোদি বলেন, এক মাসব্যাপী রমজান পালনের পর ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দ ও মিলনের উৎসব। তিনি উল্লেখ করেন, এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। একই সঙ্গে আমাদের দুই দেশের বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।”
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আশ্বাসও ব্যক্ত করেন।