উত্তর কোরিয়ায় ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত কিম জং-উন

Date: 2026-03-19
news-banner

উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং-উন। ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া ও মিত্র দলগুলো পেয়েছে ৯৯.৯৩ শতাংশ ভোট।  

তবে আলোচনায় এসেছে বাকি ০.০৭ শতাংশ ভোট, যা ছিল সরকারি প্রার্থীদের বিরুদ্ধে দেওয়া ‘না’ ভোট। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, প্রতিটি আসনে একজন অনুমোদিত প্রার্থী ছিলেন, যাঁকে গ্রহণ বা প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হয়। ফলে এই ‘না’ ভোট কোনো বিরোধী দলের পক্ষে নয়, বরং সরকারি প্রার্থীদের বিরুদ্ধে অসন্তোষের প্রকাশ।  

১৯৫৭ সালের পর এই প্রথম রাষ্ট্রীয় গণমাধ্যম নির্বাচনে ‘না’ ভোট পড়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে। নির্বাচনে শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী ও সামরিক প্রতিনিধিসহ মোট ৬৮৭ জন সদস্য নির্বাচিত হয়েছেন।  

২০১১ সালে তাঁর বাবা কিম জং-ইল–এর মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং-উন। ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তাঁর ক্ষমতা আরও সুসংহত হয়। বর্তমানে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে সামরিক ও সরকারি সব প্রতিষ্ঠানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।  

Leave Your Comments