ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

Date: 2026-03-20
news-banner

আগামী পাঁচ দিনে বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি; তাপমাত্রায় ওঠানামা  

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।  

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  

শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের আটটি বিভাগেই কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি দেখা দিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।  

মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হয়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  

Leave Your Comments