ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ঐক্য ও সম্প্রীতির আহ্বান

Date: 2026-03-20
news-banner

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

শুক্রবার দুপুরে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।  

প্রধানমন্ত্রী বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজানের শিক্ষা—সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধি—সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।  

তিনি আরও উল্লেখ করেন, ঈদের প্রকৃত তাৎপর্য হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে রমজানের শিক্ষা প্রতিফলিত করা। ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার ওপর গুরুত্বারোপ করেন।  

দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী সবাইকে ঈদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।  

Leave Your Comments