ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-বীমা ও অফিস-আদালত

Date: 2026-03-24
news-banner

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে ব্যাংক-বীমা, অফিস-আদালতে ফের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরছেন। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত ২১ মার্চ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।

তবে অফিস খোলার একদিন পরেই আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি, এরপর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন তারা।

Leave Your Comments