নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

Date: 2026-03-24
news-banner

নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দুরদুরিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম, মনিরুল ও বাবুল হোসেন।

লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

Leave Your Comments