যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাবে ইরান একের পর এক আক্রমণ চালাচ্ছে। এতে সৌদির আরামকো তেল শোধনাগার ও কাতারের গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।
বাংলাদেশও এ সংকটের বাইরে নয়। পেট্রল পাম্পগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে, কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।
সংগঠনটির দাবি, কোম্পানি থেকে পাওয়া দৈনিক সরবরাহে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। ঠাকুরগাঁওয়ে গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্প থেকে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটেছে।
তারা বলছে, দ্রুত নিরাপত্তা নিশ্চিত না হলে ব্যবসা বন্ধ করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না।