জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

Date: 2026-03-24
news-banner

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ সরকার নির্ধারিত বিভিন্ন দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যবহারে ‘জাতীয় পতাকা বিধিমালা’ যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯৭২ সালে প্রণীত এবং ২০১০ সালে সংশোধিত পতাকা বিধিমালা অনুযায়ী, জাতীয় পতাকা ব্যবহারে নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য। পতাকার রং হবে গাঢ় সবুজ, মাঝখানে লাল বৃত্ত এবং দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত হবে ১০:৬।

বিধিমালায় বলা হয়েছে, পতাকা কখনই ভূমি স্পর্শ করতে পারবে না, আনুভূমিকভাবে বহন করা যাবে না এবং অন্য কোনো পতাকার নিচে উত্তোলন করা যাবে না। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত গাইতে হবে এবং উপস্থিত সবাইকে পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হবে।

Leave Your Comments