মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এদিকে, ভারতে গ্রেফতার শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপত্তায় বিভিন্ন মিশন কাজ করছে। ইরানে অবস্থানরত দুই হাজারের বেশি বাংলাদেশি নিরাপদে রয়েছেন এবং কেউ ফিরতে চাইলে সরকার সহায়তা করবে।