নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এতে করে যাত্রীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে দেশের অন্যতম ব্যস্ত নৌ-টার্মিনাল সদরঘাট লঞ্চ টার্মিনাল।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চগুলো ভোরের দিকে সদরঘাটে পৌঁছায়। সকাল থেকেই টার্মিনাল এলাকায় দেখা যায় উপচে পড়া যাত্রীদের ভিড়। পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ শেষে অনেকেই ফিরছেন কর্মস্থলে, আবার কেউ কেউ একাই জীবিকার তাগিদে ঢাকামুখী হয়েছেন।
যাত্রীরা জানান, এবারের ফেরার যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। নির্ধারিত ভাড়ায় এবং তেমন কোনো ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় পৌঁছাতে পেরেছেন।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকার ঘোষিত ঈদের ছুটি ছিল।