কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

Date: 2026-03-25
news-banner

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান জানান, শিশুদের দোরগোড়ায় উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টেলম্যান ও প্রতিনিধিরা অংশ নেন।

Leave Your Comments