দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

Date: 2026-03-25
news-banner

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমানোর জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, দেশের বাজারে:

  • ২২ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৪১,৪৪৫ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৩০,৪৮১ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৭,৫৩০ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৬০,৯০৫ টাকা

এর আগে, ১৯ মার্চ বিকেলে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬,৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেদিন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৫,৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২,০২০ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৬৪,৫২১ টাকা।

চলতি বছরে দেশে স্বর্ণের দাম ৪৬ বার সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বাড়ানো হয়েছে ২৬ বার এবং কমানো হয়েছে ২০ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়েছে।

Leave Your Comments