তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

Date: 2026-03-25
news-banner

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

এ মন্তব্য তিনি বুধবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে করেন।

মন্ত্রী জানান, এক মাসে সরকারের উদ্যোগে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • স্বল্প আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প চালু।
  • প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফের বাস্তবায়ন।
  • সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তার জন্য স্মার্ট ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ।
  • ইমাম-মুয়াজ্জিন ভাতা চালু এবং খাল খনন কর্মসূচি।

এছাড়া মন্ত্রী গণমাধ্যমকে আহ্বান জানান, সরকারকে গঠনমূলক সমালোচনা দিয়ে ভুলত্রুটি ধরিয়ে দেওয়া হোক।

Leave Your Comments