মুকসুদপুর সরকারি এস জে মডেল উচ্চবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

Date: 2026-03-25
news-banner

মুকসুদপুর, প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুকসুদপুর সরকারি এস জে মডেল উচ্চবিদ্যালয়ে ২৫শে মার্চ 'গণহত্যা দিবস' পালিত হয়েছে। 
আজ বুধবার (২৫ মার্চ) এস জে উচ্চবিদ্যালয়ের হল রুমে, সকাল ১১ ঘটিকায় দিনটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে  মুকসুদপুর সরকারি এস জে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনিল মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন  স্কুলের শিক্ষক, করৃমচারী ও শিক্ষার্থী বৃন্দ। 

বক্তারা ১৯৭১ সালের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহিদ হওয়া বীর সন্তানদের স্মরণে বাংলাদেশি জাতীয় জীবনে দিনটির তাৎপর্য তুলে ধরেণ। এবং আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর সন্তানদের আত্মার মাগফেরাত কামনা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Leave Your Comments