‘আমারে ছাইড়া কেমনে চইলা গেলা, আমি এখন কী করমু’

Date: 2026-03-25
news-banner

নিজস্ব প্রতিবেদক: 


‘কতবার বলেছি, তোমরা বাড়িতে থাকো, আমি যাই; আমার ডিউটি আছে।’ দৌলতদিয়া ঘাটে ডুবে যাওয়া বাস থেকে সাঁতরে তীরে আসা এক যাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘আমার স্ত্রী বলেছিল, তুমি একলা যেইবা না। আমার ভালো লাগে না। এখন আমাকে ছেড়ে একা রেখে তুমি কীভাবে চলে গেলা? আমি এখন কী করব?’

ওই যাত্রী আরও বলেন, ‘আমি স্ত্রীকে বলেছিলাম, ২৯ মার্চ আমার ডিউটি আছে, তোমরা বাড়িতে থাকো। কিন্তু বউ শুনলো না। বললো, “তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমি অস্থির বোধ করি।” এখন কী হবে, আমি কীভাবে বাঁচব?’

তিনি জানান, ‘স্ত্রী ও সন্তানকে নিয়ে আমি কুষ্টিয়া থেকে বাসে করে ঢাকায় ফিরছিলাম। হঠাৎ বাসটি ফেরিতে ওঠার সময় উল্টে নদীতে পড়ে যায়। আমি সাঁতরে কোনো রকম তীরে উঠে আসি।’

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ‘যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।’

Leave Your Comments