দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ২

Date: 2026-03-25
news-banner

নিজস্ব প্রতিবেদক:


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় বিকেল ৫টা ২০ মিনিটে এবং উদ্ধারকারী দল ৫টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ফেরিতে ওঠার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যায়।

বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৫ থেকে ৭ জন প্রথমেই বের হতে সক্ষম হন। পরে গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধার কাজে আরও সহযোগিতার জন্য ঢাকা ও ফরিদপুর থেকে দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

Leave Your Comments