মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট প্রতিনিধি।
ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক জনাব এস এম রসিদুল হক।
২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১.১৫ মিনিটের দিকে তিনি পরিদর্শনে আসেন। এ সময় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাকে ফুলেল শুভেচছা জানান। পরে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সকল শিক্ষক- কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
আলোচনা কালে এডিশনাল ডিআইজি বলেন, শিক্ষার্থীদের মেধাবী করার লক্ষ্যে সকলে কাজ করবেন। সেই সাথে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন। তিনি বলেন, এ প্লাস পাওয়াটা জরুরি নয়, মেধার বিকাশ ও সৃজনশীলতা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করতে নির্দেশ দেন। এছাড়া প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
পরিদর্শন কালে সাথে ছিলেন, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ রবিউল ইসলামসহ পুলিশের কর্মকর্তা বৃন্দ।