স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, ডিবি হেফাজতে প্রবাসীর স্ত্রী

Date: 2026-03-26
news-banner

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় তাহমিনা আক্তার নামে এক নারীকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী। জানা গেছে, তিনি আওয়ামী লীগের কর্মী। পুলিশ হেফাজতে নেওয়ার আগে তিনি জানান, তিন মেয়েকে নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। স্লোগান দেয়ার সময় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে।

Leave Your Comments