মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান।
সূত্র জানায়, ইরান যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ, যুদ্ধ পুনরায় না ঘটানো, ক্ষতিপূরণ নিশ্চিত, প্রতিরোধ গোষ্ঠীর জন্য সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি কার্যকর করা এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতির মতো ৫টি শর্ত রেখেছে।
ইরানি কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের আলোচনার আড়ালে ‘তৃতীয় প্রতারণার’ প্রকল্প চলছে। তারা বৈশ্বিকভাবে তেলের দাম নিয়ন্ত্রণ, দক্ষিণ ইরানে নতুন আগ্রাসী পদক্ষেপের প্রস্তুতি এবং শান্তিপূর্ণ ভাবমূর্তি প্রদর্শনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সূত্র অনুযায়ী, পূর্বের যুদ্ধ চলাকালীন এবং চলতি যুদ্ধে যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে আক্রমণ চালিয়েছিল, যা এবারও পুনরাবৃত্তি হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।