ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে। গত বছরের ৪ জুন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। তবে, আইপিএলের ফাইনালের দিন, ৩১ মে, জমকালো সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হবে।
আইপিএলের ১৯তম আসর আগামী শনিবার শুরু হচ্ছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে।