সরবরাহ সংকটের কারণে রাতভর জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখে রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের একের পর এক ফিলিং স্টেশন ঘুরেও মেলেনি জ্বালানি। পাম্পগুলোতে ঝুলতে দেখা যায় ‘তেল নেই’ সাইনবোর্ড। সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িচালকরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরেছেন।
পেট্রোল পাম্প মালিকরা জানান, মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে হয়েছে। আজ ডিপো থেকে তেল পৌঁছালে আবারও স্বাভাবিক হবে কার্যক্রম।
তবে গ্রাহকদের কণ্ঠে ক্ষোভ। সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।