নীলফামারীতে আন্ত ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ফাইভ ফাইনাল অনুষ্ঠিত

Date: 2026-03-27
news-banner

সাইফুল ইসলাম মানিক ,নীলফামারী :

নীলফামারীর জলঢাকায় আন্ত ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ফাইভ, মেঘা ফাইনাল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মীরগঞ্জ হাইস্কুল মাঠে উক্ত টুর্নামেন্টের আয়োজন করেন মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবাইদুল্লাহ সালাফী। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক। এছাড়া সহকারী প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান, সহকারী শিক্ষক খালেকুজ্জামান রানা, গোপাল চন্দ্র, দৌলতুজ্জামান দৌলত, আইয়ুব আলী ও বিশ্বনাথ চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় ১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ৫৯ রানে জয়লাভ করে অদম্য ২৪ এর এসএসসি ব্যাচ। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল এন্ড ব্রাদার্সের মালিক মাসুদ রানা ও তিশা টেলিকমের মালিক রফিক ইসলাম।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

Leave Your Comments