আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

Date: 2026-03-27
news-banner

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যে প্রকাশিত হয়েছে তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি। তেহরান থেকে প্রকাশিত এই ছবি নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তার হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে তার কার্যালয়ে তোলা এই ছবিটি তার জীবনের শেষ ছবি হিসেবে দাবি করা হচ্ছে। আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, এই ছবি খামেনির মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তোলা।

প্রতিবেদন অনুযায়ী, ছবিতে তাকে তেহরানে তার অফিসে দেখা যাচ্ছে। এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হওয়ার আগের মুহূর্তের ছবি হিসেবে বর্ণনা করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল, সকালের দিকে তিনি তার অফিসে মৃত্যুবরণ করেন। হামলার পরপরই এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির মৃত্যু হয়েছে এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়। প্রাসাদে হামলার সময় তার মরদেহ উদ্ধার করে ইরানি উদ্ধারকারীরা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে স্যাটেলাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় খামেনি ছাড়াও তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন।

Leave Your Comments