কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান।
বুধবার (১৯ অক্টোবর) রাতে ওসির কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় ওসি ইয়ারদৌস হাসান সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি, আপনারা সবসময় পুলিশের পাশে থাকবেন। পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদেরও কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করবো।
এসময় সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান (পিপিএম)-এর সঞ্চালনায় বক্তব্য দেন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত সহ আরো অন্যান্য মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।