আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

Date: 2026-03-27
news-banner

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরব আলোচনা-সমালোচনা বা গবেষণার নামে খাটো করা যাবে না।

তিনি বলেন, “অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়ে বেশি চর্চা ভবিষ্যৎ বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র ছিলেন জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা ও গবেষণা হবে। তবে এমন কিছু বলা ঠিক হবে না যেটা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করতে পারে।”

তিনি আরও বলেন, “অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ। গত ১৭ বছরে অতীত নিয়ে এত নড়াচড়া হয়েছে যে এতে দেশের মূল ইতিহাস ঢাকা পড়ে গেছে।”

তারের রহমান যোগ করেন, “আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও আমাদের সম্পদ সীমাবদ্ধ। তবে আমরা যদি একসঙ্গে লড়াই করি, দেশের যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারব।”

আলোচনাসভা শুরু হয় দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে, দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

সভায় বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন, যাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

Leave Your Comments