বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকবেন। শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতিমধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এর আগে দেশে ফিরে দীর্ঘ প্রায় দুই দশক পর ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন তারেক রহমান। তখন দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন।