দক্ষিণ নড়াইলে সাংবাদিক মিল্টনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Date: 2022-10-20
news-banner


আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক মিল্টন শেখের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সামনে বিশাল এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা মিল্টনের উপর হামলাকারী সন্ত্রাসী, মাদক কারবারী,চাঁদাবাজ মনিরসহ সহযোগিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আসিফুর রহমান,কেন্দ্রীয় কমিটির মহাসচিব দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সুমন সরদার।আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক খন্দকার আমিনুর রহমান, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাথী তালুকদার, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান,  ভিকটিম ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ,কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, রেজোয়ান হোসেন রাজা, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, খুলনা বিভাগীয় সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম,  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, বিডি নিউজ ৯৯৯ এর নিউজ এডিটর বাংলা খবর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার রাজিয়া সুলতানা তুর্ণা,খুলনা বিভাগীয় সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম, খুলনা বিভাগীয় আইসিটি সম্পাদক নাসিম রেজা,বিভাগীয় কমিটির কামাল হোসেন, শফিকুল ইসলাম পিকুল,প্রণয় দাস,মিণ্টু রায়,মনিরুজ্জামান মনিরসহ যশোর,খুলনা,নড়াইলের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ। 

Leave Your Comments