যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৪১ লাখ ছাড়াল

Date: 2026-03-28
news-banner

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে এবং এর মাধ্যমে মোট ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সেতু কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা

তিনি আরও জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে দুটি করে বুথ আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের জন্য রাখা হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার মাধ্যমে যানবাহন পারাপারে কোনো বিঘ্ন না ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

Leave Your Comments