স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। এরপর ৩০ মার্চ, প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ১১টায়। এরপর বাজ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।