টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

Date: 2026-03-28
news-banner

টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার (২৮ মার্চ) ধলাটেংগর এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান এবং মহান আল্লাহর নিকট দোয়া করেন, তিনি নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবার-পরিজনকে শোক সহ্য করার তাওফিক দান করুন।

Leave Your Comments