মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পর কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত একটি বিনিয়োগ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প তার বক্তব্যে বলেন, “আমি এই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমি বলেছিলাম, এটি কখনও ব্যবহার করতে হবে না। কিন্তু কখনও কখনও ব্যবহার করতেই হয়। এরপর আসছে কিউবা।” তবে পরে তিনি বিষয়টি হালকা করার চেষ্টা করে বলেন, “ধরুন আমি এটা বলিনি। দয়া করে, মিডিয়া এই বক্তব্যটিকে উপেক্ষা করুন।”
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের মন্তব্য কিউবার জন্য উদ্বেগের সৃষ্টি করেছে। কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও বলেন, “আমাদের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত থাকে এবং সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বে যা ঘটছে, তা বিবেচনা না করলে আমরা নির্বোধের মতো কাজ করব।”
সূত্র: TRT World