নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

Date: 2026-03-28
news-banner

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশজুড়ে দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কি না, তা তদন্তের আওতায় রয়েছে। খবর ইংরেজি সংবাদমাধ্যম The Guardian-এর।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর এই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে আন্দোলনের সূত্রপাত হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন যুবক প্রাণ হারান।

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি জানান, “আজ সকালে তাকে তার বাসভবন থেকে পুলিশ আটক করেছে।” পুলিশ মুখপাত্র ওম অধিকারী ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, র‌্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ গত ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়ে শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন সরকার শপথ নেওয়ার একদিন পরই ওলির এই আটকাদেশ কার্যকর হলো।

সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি কোনো নির্দেশ প্রমাণিত হয়নি, তবে গুলির নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না নেওয়ায় অপ্রাপ্তবয়স্করাও প্রাণ হারিয়েছে।

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ ইনস্টাগ্রামে লিখেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের সূচনা। আমি বিশ্বাস করি, এখন দেশ নতুন পথে এগোবে।”

Leave Your Comments