মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে তিনি একজন “শান্তির দূত” এবং ভবিষ্যতে তার উত্তরাধিকারও এভাবেই প্রতিষ্ঠিত হোক। শনিবার (২৮ মার্চ) এপি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
নিজের উত্তরাধিকার কেমন দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা বলা আমার জন্য ঠিক শোনায় না, কিন্তু আমি চাই আমার উত্তরাধিকার একজন মহান শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমি সত্যিই বিশ্বাস করি আমি একজন শান্তিস্থাপক। এই মুহূর্তে হয়তো তা মনে হচ্ছে না, কিন্তু আমি মনে করি আমি একজন শান্তির দূত।”
একই সময়ে, সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার জানান, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের আরও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি আছে এবং সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, “ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর শক্তিশালী নেই। এটা এখনও শেষ হয়নি, তবে শেষ করতেই হবে।” ট্রাম্প এর আগেও বহুবার ইরানের বিরুদ্ধে বিজয় দাবি করেছেন।