ইরান যুদ্ধের এক মাস, কোথায় কত নিহত

Date: 2026-03-28
news-banner

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়া যুদ্ধে শনিবার (২৮ মার্চ) এক মাস পূর্ণ হলো। তবে সংঘাত কেবল ইরানেই সীমাবদ্ধ নেই; মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এ যুদ্ধ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইসরায়েল ও অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে তেহরান লক্ষ্যবস্তু বানিয়েছে। একইসঙ্গে ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে প্রায় সব দেশের জন্য।

ইসরায়েল-ওয়াশিংটনের হামলায় ইরানজুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনা, শীর্ষ নেতৃত্ব এবং লেবাননের হিজবুল্লাহ লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলা ও পাল্টা হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধি মারিয়া মার্টিনেজ জানান, ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের সময় উদ্ধারকর্মীরা নিজেদের পরিবারের মৃতদেহও দেখতে পান।

নিহতের হিসাব (প্রায়):

  • ইরান: ১,৯৩৭ জন
  • লেবানন: ১,১১৬ জন (১২২ শিশু অন্তর্ভুক্ত)
  • ইরাক: ৯৬ জন
  • সিরিয়া: ৪ জন
  • কুয়েত: ৬ জন
  • বাহরাইন: ৩ জন
  • সৌদি আরব: ২ জন
  • সংযুক্ত আরব আমিরাত: ১১ জন
  • ওমান: ৩ জন
  • ফিলিস্তিন (পশ্চিম তীর): ৪ জন
  • ইসরায়েল: ১৯ জন (৪ সেনাসহ)
  • মার্কিন সেনা: ১৩ জন

এ এক মাসে যুদ্ধের কারণে হাজারো পরিবার বসতবাড়ি হারিয়েছে এবং এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: Al Jazeera

Leave Your Comments