মাগুরার শ্রীপুরে জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা

Date: 2022-10-20
news-banner


মেহেদী হাসান ইমরান, (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সবুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিলন বিশ্বাস, শরিফুল ইসলাম, উজির বিশ্বাস, ওয়াজেদ আলী, নাজমা বেগম ও মিনা বেগম। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার নারী, পুরুষ, কিশোর,কিশোরী সহ অর্ধ শতাধিক মানুষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক জনাব শিউলী দাস। মতবিনিময় সভায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান প্রদান উপলক্ষে অভিভাবকদের অবহিত করা হয়।

Leave Your Comments