আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি-কে সম্মান জানিয়ে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি তাদের নতুন ২৬,৭০০ আসনের ‘নু স্টেডিয়ামে’ একটি স্ট্যান্ডের নামকরণ করতে যাচ্ছে। মেসি ইতিমধ্যেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা (৮২ গোল) ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতা (৫৩ অ্যাসিস্ট) হিসেবে ইতিহাস গড়েছেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অতীতকে নয়, বরং বর্তমানকে উদযাপন করার উদ্যোগ। নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচ তারা খেলবে ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে। উল্লেখ্য, মেসির নামে এর আগেও একটি স্ট্যান্ড নামকরণ করা হয়েছিল তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েসে।
গত মৌসুমে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি টানা দুইবার MLS MVP পুরস্কার জিতেছেন, এবং তার আগমনে ক্লাবের জনপ্রিয়তা ও সাফল্য বৃদ্ধি পেয়েছে।