ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

Date: 2026-03-28
news-banner

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুরের খড়িবাড়িয়া গ্রামে শনিবার (২৮ মার্চ) দুপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের সমির বিশ্বাস (৪০)অপু বিশ্বাস (২২)। স্থানীয়রা জানিয়েছেন, সমির তাঁর বাবার সঙ্গে পেঁয়াজ তোলার কাজ করছিলেন, অপরদিকে অপু বিশ্বাস পাশের মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।

আহতদের দ্রুত শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন আহতের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহিদ জানিয়েছেন, দুপুরে আশঙ্কাজনক অবস্থায় আহতরা হাসপাতালে আনা হয়েছিল।

Leave Your Comments