গাড়ি থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

Date: 2026-03-28
news-banner

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারি প্রটোকল উপেক্ষা করে সরাসরি কবরস্থানে নেমে এক ব্যক্তির দাফনে অংশ নিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে প্রতিমন্ত্রী দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে একটি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাফন কার্যক্রম দেখতে পান। এরপর তিনি তার গাড়ি থামিয়ে মরদেহ দাফনের কাজে নিজেই অংশ নেন।

স্থানীয়দের মতে, প্রতিমন্ত্রীর এই মানবিক দৃশ্য সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় তোলেছে। নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, “সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রীর এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তার মানবিকতার প্রশংসা করেছেন।

Leave Your Comments