বিদ্রোহী কবিতা

Date: 2026-03-28
news-banner

"সাম্য"
(এডভোকেট কবি নজরুল ইসলাম) 

আমরা নিরীহ অতি সাধারণ 
মানুষ বড়ই খাঁটি, 
দানব দূবৃত্ত খাবে আমের টুকরা
আমাদের জন্য আঁটি?

তাদের অনেক টাকা আছে 
তারা খায় ফলফুরুট,
আমদের তো নেই এতো টাকা 
আমরা খাই পান চুরুট। 

তারা খাবে সিনার মাংস
কলিজা তার সাথে, 
আমাদের জন্য গরুর বঁট, হাড্ডি
তা-ও কোন মতে।

বাজারের যতো দামী ফল
সবই তাদের জন্য, 
আমাদের জন্য কম দামী সব
আমরা কি মানুষ বলে গন্য?

তাদের জন্য সরকারি সেবা
আগ বাড়িয়ে হয়,
আমাদের সেবা হাঁটতে হাঁটতে 
পায়ের জুতা ক্ষয়। 

তাদের জন্য দামী ডাক্তার, সেবা
দামী হাসপাতালে রাখা, 
আমাদের জন্য সরকারি লাইন
বারান্দায় পড়ে থাকা। 

সৃষ্টিকর্তার যতো নেয়ামত
সবই তাদের জন্য, 
আমাদের জন্য সব দুঃখ কষ্ট 
নয়তো মানুষ গন্য।

হাড়ভাঙা খাটুনি খেটে 
পাই পান্তা ভাত,
ফলাউ বিরানি কোথায় পাবো
নেই তো মোদের জাত।

যাই খাই,যেখানেই ঘুমাই
সেখানেই আসছে ঘুম,
তাদের কেন আসছে না ঘুম
তাই ঔষধ খাওয়ার ধুম।

যতো ঝাঁপটা আসুক জীবনে
মৃত্যুকে করি না ভয়,
মৃত্যুর কথা শুনলে তারা
হার্টফেল করে রয়।

এতো বৈষম্যের পরে ও যেন
একটাই আমার কাম্য, 
ধনী গরীব এককাতারে হোক
সবখানে চাই সাম্য।

Leave Your Comments