সরকার গণরায় না মেনে সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম

Date: 2026-03-28
news-banner

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার গণরায় মানছে না এবং সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নয়—এ ধরনের দ্বিচারিতা আমরা আগে আওয়ামী আমলেও দেখেছি।” তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকার দলের মধ্যেও দেখা যাচ্ছে।

তিনি হুঁশিয়ারি দেন, “সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে। এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু রাজপথকে ভুলে যাব না।”

সভায় নাহিদ ইসলাম সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এই সংগ্রাম দেশের সব জায়গায়, নারায়ণগঞ্জেও চালিয়ে যেতে হবে।

Leave Your Comments