মোঃ রাহুল হাসান জীবন পাবনা প্রতিনিধঃ সুশৃংখল নেতৃত্বের মাধ্যমেই উন্নত সমাজ গঠন করা সম্ভব। বিশৃংখল নয় সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পাবনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামছুল হক টুকু এমপি।
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারের নেতৃত্বে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দরিদ্র ও মাদক মুক্ত অসম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলবেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জামাত-বিএনপি বড় বাধা হিসেবে দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধুর হাতে করা আওয়ামীলীগ একটি সুশৃংখল রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আর আতাইকুলা আওয়ামীলীগের
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সাংগঠনের সকল নেতৃবৃন্দ।