জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কিন্তু সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশ অস্বীকার করছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জেলা ডাক বাংলোতে এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের প্রথম সাধারণ সভায় তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “সাম্প্রতিক সময় দেখেছি যে বিএনপি কোথাও সংবিধান মানছে, আবার কোথাও মানছে না। এ ধরনের দ্বিচারিতা জনগণের সামনে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাই আমাদের আহ্বান, দ্রুত গণভোটের গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হোক।”
সভায় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী (সভাপতি), নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আমিন, যুশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান, এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের আহমেদ প্রমুখ।