প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

Date: 2026-03-28
news-banner

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনের বিএনপি দলীয় কার্যালয়ে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে পৌঁছান তিনি।

এর আগে বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। শুক্রবার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে আলাপের সময় তিনি জানিয়ে দিয়েছিলেন, “আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।”

শনিবার সন্ধ্যায় তিনি ব্যস্ততার মধ্যেও সময় বের করে নয়াপল্টন কার্যালয়ে এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন। প্রধানমন্ত্রীর আগমনের কারণে কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় জমান, যার ফলে মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Leave Your Comments