চট্টগ্রামে কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Date: 2026-03-29
news-banner

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজ (হিমাগার) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) দুপুরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে চারপাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে, কোল্ড স্টোরেজের ভেতরে কোনো শ্রমিক বা কর্মচারী আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরপরই বিশাল শিখা ও ধোঁয়া দেখা যায়, যা দ্রুত পুরো এলাকা ঢেকে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave Your Comments