দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের।

Date: 2026-03-29
news-banner

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান। 

রাজধানীর গুলশান-২ এলাকায়  ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। 
রোববার (২৯ মার্চ ২০২৬), ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

 এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে দেওয়া হলোঃ
গেজেট প্রকাশের সময়সীমা আগামী ৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এই গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার প্রেক্ষাপটঃ
গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের মালিকানাধীন একটি ফ্ল্যাট (ফ্ল্যাট বি/২০১) ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে গ্রহণ ও নিবন্ধনের অভিযোগে দুদকের পক্ষ থেকে এই মামলাটি করা হয়।

আগের ঘটনাপ্রবাহঃ
 গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আদালত এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় আদালত নতুন করে এই তারিখ নির্ধারণ করেন।

টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে।
উল্লেখ্য যে, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আদালত টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছিলেন।

Leave Your Comments