সেপটিক ট্যাংকে পড়ে গেল মা কুকুর ও বাচ্চা, উদ্ধারে ফায়ার সার্ভিস

Date: 2026-03-30
news-banner

নাটোর শহরের বড়গাছা এলাকার পালপাড়ায় একটি বাড়ির পুরাতন সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে পড়ে যায় একটি মা কুকুর ও তার বাচ্চা। সোমবার (৩০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বাড়ির পুরোনো স্যুয়ারেজ ট্যাংকের ঢাকনা ভেঙে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যায় মা কুকুর ও তার বাচ্চাটি। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা মা কুকুর ও বাচ্চাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

নাটোর ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রৌফ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্রাণি দুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা উদ্ধারকারী দলের কর্তব্যপরায়ণতা ও মানবিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave Your Comments