বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Date: 2026-03-30
news-banner

বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার একাধিক উৎসের ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি আমদানির সম্ভাব্য উৎস নিয়ে আমরা নিরলসভাবে কাজ করছি। ইনশাআল্লাহ, আমরা সফল হবো।”

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। সংশ্লিষ্ট দূতাবাস ও মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

Leave Your Comments