রাজস্ব বৃদ্ধি এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জুনের মধ্যেই দেশের সব ব্যাংককে বাংলা কিউআর অ্যাপস ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
গভর্নর বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতে দীর্ঘদিন সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এখন থেকে এমন প্রভাব বিস্তার করার সুযোগ আর দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমাতে এবং প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দেয়া হয়েছে। এর মাধ্যমে শুধু রাজস্ব বৃদ্ধি নয়, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত হবে।
মোস্তাকুর রহমান উল্লেখ করেন, ব্যাংকগুলোর কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আর্থিক লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও নিয়ন্ত্রিত হবে।