যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে ভাষণে ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের অবসান ঘটতে পারে এবং চুক্তি হলে সংঘাত আরও দ্রুত শেষ হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টায় ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এর আগে ওভাল অফিসে তিনি আশা প্রকাশ করেন, দুই সপ্তাহের মধ্যেই যুদ্ধের একটি পরিণতি দেখা যেতে পারে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি বলেন, যদি কোনও চুক্তি হয়, তাহলে যুদ্ধ আরও দ্রুত শেষ হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালির দায়িত্ব অন্য দেশগুলোর ওপর ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ফ্রান্স বা অন্যান্য দেশ চাইলে তেল বা গ্যাস নিতে পারে এবং নিজেদের মতো করে পরিস্থিতি সামলাবে।
এদিকে, ট্রাম্প আশাবাদী যে আলোচনায় এমন একটি গোষ্ঠী আছে, যারা ‘বেশ যুক্তিসংগত’ এবং যার সঙ্গে সমাধান সম্ভব।