ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

Date: 2026-04-01
news-banner

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি বলব—এটা পুনর্বিবেচনার চেয়েও বেশি কিছু। আমি কখনোই ন্যাটো দ্বারা প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম এটি একটি কাগুজে বাঘ এবং পুতিনও তা জানে।”

ইরানকে ঘিরে চলমান সংঘাতে যথাযথ সমর্থন না দেওয়ার কারণে ন্যাটোর কিছু মিত্র দেশকে ট্রাম্প ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমরা সবসময় পাশে থেকেছি, ইউক্রেনের ক্ষেত্রেও। কিন্তু তারা আমাদের জন্য ছিল না।”

এছাড়া ট্রাম্প ন্যাটোর প্রতি মিত্রদের সমর্থন স্বয়ংক্রিয়ভাবে থাকা উচিত ছিল বলে উল্লেখ করেছেন এবং ইরান যুদ্ধ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তুলনা টানেন।

সংবাদমাধ্যম আল জাজিরা এ সাক্ষাৎকারের তথ্য প্রকাশ করেছে।

Leave Your Comments